বিসিএস প্রিলিমিনারি ইংরেজি প্রস্তুতি: Grammar, Vocabulary ও Literature-এর সম্পূর্ণ গাইড - Career Guideline BD Hub

বিসিএস প্রিলিমিনারি ইংরেজি প্রস্তুতি: Grammar, Vocabulary ও Literature-এর সম্পূর্ণ গাইড

বিসিএস ইংরেজি প্রস্তুতির সম্পূর্ণ গাইড। Grammar, Vocabulary ও Literature-এর গুরুত্বপূর্ণ টপিক, সহজ কৌশল ও কার্যকর প্রস্তুতির দিকনির্দেশনা।

বিসিএস ইংরেজি প্রস্তুতির জন্য Grammar, Vocabulary ও Literature বিষয় নিয়ে অধ্যয়নরত শিক্ষার্থীর ফিচারড ইমেজ


বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতিতে টোটাল ২০০ নম্বরের মধ্যে ৩৫ নম্বর থাকে এর মধ্যে (Grammar থেকে ২০নম্বর ও Literature থেকে ১৫ নম্বর থাকে এবং লিখিত পরীক্ষায় শুধু ইংরেজিতে ২০০ নম্বর থাকে। শুরু থেকেই ইংরেজির জন্য ভালোভাবে কৌশলসহকারে  প্রস্তুতি নিলে ভালো নম্বর  অর্জন করা যায়।

প্রিলিমিনারি পরীক্ষার ৩৫ নম্বরের জন্য নিচের টপিকগুলো  ভালোভাবে পড়া উচিত।নিচে খুব গুরুত্বপূর্ণ টপিক গুলো দেওয়া হল এ টপিক গুলো শেষ করে যেতে বল ইংরেজিতে সর্বোচ্চ নম্বর নিশ্চিত করতে পারবে।


BCS English Grammar Preparation


1.Right form of Verb*******

2.Parts Of Speech********

3.Tense********

4.Voice*******

5.Narration*******

6.Clause & Phrase*****

7.Subject Verb Agreement*******

8.Correction*******

9.Appropriate Prepositions*******

10.Synonyms und Antonyms*******

11.Spelling*******

12.Idiom & Phrase*******

13.Conditional Sentence*****

14.Completing Sentence*****

15.Transformation Of Sentences******

16.Number & Gender*****

17.Article*****

Right form of Verb:এই অংশে ভালো মার্ক পেতে হলে মুখস্ত করার থেকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে।বিগত নিয়োগ পরীক্ষার প্রশ্ন অনুশীলন করার পাশাপাশি মডেল টেস্ট দিতে হবে। 

Parts Of speech:এ অংশে ভালো মার্ক পেতে হলে পদ নির্ণয়(identification Parts of speech) এবং শব্দের অবস্থান(Position) বুজতে হবে বিগত সালের নিয়োগ পরীক্ষার প্রশ্ন গুলো বারবার অনুশীলন করতে হবে। 

Tense:এ অংশ ভালো করতে হলে 12 টি  এর গঠন শিখতে হবে এবং নিয়মিত অনুশীলন করতে হবে।

Voice:Voice থেকে সাধারন ব্যতিক্রমি প্রশ্নগুলো বেশি আসে যেমন( Interrogative sentence এবং Imperative sentence )এছাড়াও Reflexive pronoun ও Double object যুক্ত Sentence  এগুলো থেকে বেশি আসে।এখানে ভালো করতে হলে মুখস্তের চেয়ে নিয়মিত নিয়ম গুলো ধরে ধরে প্র্যাকটিস করা।

Narration:এ অংশে ভালো করতে হলে Narration. এর প্রাথমিক ধারণা ক্লিয়ার রাখা ব্যতিকর্মীর নিয়ম অনুশীলন করা এবং বিভিন্ন sentence এর নিয়ম গুলো অনুশীলন করা বিশেষ করে (Interrogative sentence ও Imperative sentence)

Clause & Phrases: এ অংশে ভালো করতে হলে বিভিন্ন প্রকার Clause চিনতে হবে এর পাশাপাশি বিগত বছরের চাকরির পরীক্ষা আসা প্রশ্নগুলো নিয়মিত সমাধান করতে হবে।

Subject Verb Agreement:এ অংশ ভালো করতে হলে নিয়মগুলো শুধু মুখস্ত করলে হবে না বুঝে বুঝে  অনুশীলন করতে হবে। পাশাপাশি বিগত সালের চাকরির পরীক্ষা আসা প্রশ্নগুলো সমাধান করতে হবে। 

 Correction:এটি মূলত subject verb Agreement/Tense/Preposition/Spelling এর সমন্বয়ে গঠিত।Correction এ ভালো করতে হলে বেসিক ক্লিয়ার করতে হবে এবং বিগত চাকরির পরীক্ষার প্রশ্ন গুলো সমাধান করতে হবে। 

Idiom & Phrase:এ অংশে ভালো করতে হলে  অর্থ বুঝে মুখস্ত করতে হবে বারবার আসা  বিগত বছরের প্রশ্ন সমাধান করতে হবে।

Synonym/Antonym:এখানে ভালো করতে হলে রেগুলার ২০ থেকে ৩০ টি করে নোট খাতায় লিখে প্র্যাকটিস করতে হবে এর পাশাপাশি বিগত বছরের বিসিএস পি এস সি ননক্যাডার পরীক্ষায় আসা প্রশ্নগুলো সমাধান করতে হবে।

Conditional Sentece/Completing sentence: এ অংশ ভালো করতে হলে বেসিক নিয়ম গুলো শিখতে হবে এবং বিগত বছরের প্রশ্ন সমাধান করতে হবে। 

Transformation of Sentence:এখানে ভালো করতে হলে নিয়ম না মুখস্থ করে উদাহরন প্র্যাকটিস করুন ব্যতিক্রম বা কনফিউজিং রুলসগুলো বারবার রিভিশন দিন

BCS ও অন্যান্য নিয়োগ পরীক্ষার বিগত ১০-১৫ সালের প্রশ্নগুলো সমাধান করুন এবং নিয়মগুলো খাতায় নোট করে রাখুন

Number & Gender:এখানে ভালো করতে হলে গুরুত্বপূর্ণ নিয়ম গুলো বারবার অনুশিলন করতে হবে। বিগত বছরের প্রশ্নগুলো বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। 

Article:ব্যতিক্রমধর্মী নিয়মগুলো বেশি বেশি প্র্যাকটিস করো এবং এর সাথে সাথে বিগত বছরের প্রশ্ন সমাধান করুন



বিসিএস বাংলা বিষয়ের প্রস্তুতির জন্য আমাদের এই আর্টিকেলটি পড়ুন।


English Literature Preparation

ইংরেজি সাহিত্য বা Litterature:


 ইংরেজি সাহিত্য অংশটি বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ।

সাহিত্য ভালো করতে হলে যেসব বিষয়  বেশি ধারণা রাখতে হবে:

১) ইংরেজি সাহিত্যের যুগ বিভাগ ***

২)গুরুত্বপূর্ণ লেখক ও তাদের উপাধি***

৩) বিখ্যাত লেখকদের সাহিত্যকর্ম। ****

৪)সাহিত্যিকদের বিখ্যাত উক্তি****

নিচে ইংরেজি সাহিত্যের বিখ্যাত কয়েকজন লেখকের নাম দেওয়া হল যেগুলো বিসিএস/পিএসসি নন ক্যাডার/ এনটিআরসিএ / শিক্ষক নিয়োগ থেকে শুরু করে সব পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। 

১)William Shakespeare✅

 ইংরেজি সাহিত্যের অবিসংবাদিত শ্রেষ্ঠ নাট্যকার। তার বিখ্যাত নাটক ও সাহিত্যকর্ম থেকে নিয়মিত প্রশ্ন আসে (যেমন: Hamlet, Macbeth, Romeo and Juliet, Julius Caesar

২)William Wordsworth✅ 

রোমান্টিক যুগের (যেমন: The Prelude, The Solitary Reaper)

৩)John Milton✅

 ইংরেজি সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ Epic Poet। তাঁর বিখ্যাত রচনা Paradise Lost।

৪)John Keats✅

সৌন্দর্যবাদী রোমান্টিক কবি (যেমন: Ode to a Nightingale, Ode on a Grecian Urn)।


৫)S. T. Coleridge✅

বিখ্যাত রোমান্টিক কবি (যেমন: Kubla Khan, The Rime of the Ancient Mariner


৬)P. B. Shelley✅

 প্রখ্যাত রোমান্টিক কবি ও গীতিকার (যেমন: Ode to the West Wind, To a Skylark

৭)Charles Dickens✅

ভিক্টোরিয়ান যুগের (যেমন: A Tale of Two Cities, David Copperfield)

৮)George Bernard Shaw✅

আধুনিক যুগের (যেমন: Man and Superman, Arms and the Man, Pygmalion)

৯)Ernest Hemingway✅

বিখ্যাত আমেরিকান ঔপন্যাসিক (যেমন: A Farewell to Arms, The Old Man and the Sea)

১০)T. S. Eliot✅

 আধুনিক ও যুদ্ধোত্তর যুগের (যেমন: The Waste Land, The Love Song of J. Alfred Prufrock)।


রে  ইংরেজি সাহিত্যের ৮ টি যুগবিভাগ বা সময়কাল রয়েছে  

সেগুলো সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে ও লেখক সম্পর্কে ভালো ধারনা থাকলে এই অংশে ভালো মার্ক অর্জন করা যায়। 


#ইংরেজী সাহিত্যের প্রধান ৮ টি যুগ 


Old English period(450-1066).

Middle period(1066-1500).

 Renaissance period(1500-1660)

 Neoclassical period(1660-1798)

 Romantic period(1798-1832)

 Victorian period(1832-1901).

 Modern period(1901-1939).

 Post modern period(1939-present)

.

এবার আসি এই প্রধান ৮ ভাগের প্রকারভেদে।

প্রথমত ওল্ড ইংলিশ পিরিয়ডের কোন প্রকার নেই। Old English যুগের ব্যাপ্তি (450-1066).

.

দ্বিতীয়:Middle period (1066-1500) ৩ প্রকার।

১.Anglo Norman age 

২.The age of Chaucer

৩.Barren age

তো এটা সহজে মনে রাখার জন্য প্রথমে মনে রাখুন, A=Anglo norman

B=Barren age

C=The age of Chaucer বা ABC.


এবার মনে রাখুন এই বাক্যটি,

"মিডলযুগের ইংরেজরা abc ধারাবাহিক ভাবে না পড়ে উল্টিয়ে ACB পড়তো"। এখন ACB দিয়ে মিলিয়ে নিন।

A দিয়ে Anglo Norman age(1066-1340).

C দিয়ে The age of Chaucer (1340-1400)

আর B দিয়ে Barren age(1400-1485).

.

তৃতীয়: Renaissance period(1500-1660). এই যুগের প্রস্তুতিটা ছিল ৫৮ বছর।অর্থাৎ

১৫০০-১৫৫৮ পর্যন্ত ছিল Preparation for the Renaissance.

এই যুগকে ৪ ভাগে ভাগ করা হয়েছে।

১.Elizabethan

২.Jacobean

৩.Caroline

৪.Commonwealth.

Renaissance অর্থ হলো নবজাগরণ বা নতুনভাবে জন্ম বা পুনর্জন্ম। সোজা কথায় রেঁনেসা।অর্থাৎ renaissance থেকে রেঁনেসা।একটা গল্প বলি, আমার কাকু কয়েকবছর ধরে নিখোঁজ ছিল। আমরা ভেবেছিলাম, হয়তো তার মৃত্যু হয়েছে। একদিন হঠাৎ সে কোথা থেকে যেন হাজির হলো। আমি দেখে আনন্দে বললাম, "এলে যে কাকু"। যেহেতু এই যুগটা পুনর্জন্মের, তাই কাকুর পুনর্জন্মের সাথে এই উক্তিকে মনে রাখুন। এবার মিলিয়ে নিন।


"এলে যে কাকু"

এবার যুগ বিভাগ করুন।অর্থাৎ

এলে=Elizabethan(1558-1603)

যে=Jacobean(1603-1625)

কা= Caroline (1625-1649)

কু= Commonwealth(1649-1660)

.

চতুর্থ: Neoclassical যুগ। এর অর্থ হলো নব্য সনাতনী।

একটি শব্দ মনে রাখুন। RAJ। 

আরো ভালো করে মনে রাখার জন্য এই বাক্যটি মুখস্থ রাখুন,

নব্য সনাতনীদের RAJ ছিল পোপ।

এখানে, R=Restoration (1660-1700)

A=Augustann age বা The age of pope

(1702-1745)

J=The age of Jhonson বা the age of Sensibility

(1745-1798).

.

পঞ্চম: রোমান্টিক যুগের কবিরা একবারই প্রেম করতো।অর্থাৎ, এই যুগের কোন প্রকার নেই।শুধু একা।

.

ষষ্ঠ:Victorian

এই যুগ মনে রাখতে শুধু PA শব্দটি মনে রাখুন। আরো ক্লিয়ার হতে, "রাণী ভিক্টোরিয়ার PA ধরে সালাম করো।" বাক্যটি মনে রাখুন।


এখানে,P=Pre-Raphaelites যুগ(1848-1860)

A=Aestheticism and Decadence(1880-1901)

.

সপ্তম:Modern যুগ।

বাংলা,আরবিসহ অন্যান্য অনেক ভাষার আধুনিক যুগ এখনো চললেও ইংরেজি সাহিত্যের আধুনিক যুগ শেষ

হয়ে গেছে। এই যুগ দুই ভাগে বিভক্ত। EG বা এগ বা ডিম। শব্দটি মনে রাখুন।আধুনিক যুগের ইংরেজরা EG বানানের একটা G কে ডিম বানিয়ে খেয়ে ফেলেছে।


এখন,E=Edwardian period(1901-1910)

G=Georgian period(1910-1936)


বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় ইংরেজি অংশে ভালো নম্বর অর্জনের জন্য Grammar, Vocabulary এবং Literature—তিনটি বিষয়েই সমান গুরুত্ব দিতে হবে। শুধু নিয়ম মুখস্থ না করে নিয়মিত অনুশীলন, বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ এবং মডেল টেস্টের মাধ্যমে নিজের প্রস্তুতি যাচাই করা জরুরি। প্রতিদিন নির্দিষ্ট সময় ইংরেজি চর্চা করলে ধীরে ধীরে আত্মবিশ্বাস বাড়বে এবং পরীক্ষায় ভালো ফল করা সহজ হবে।


শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য করণীয় প্রতিদিন অন্তত ১ ঘণ্টা ইংরেজি অনুশীলন করুন। Grammar-এর নিয়মের পাশাপাশি MCQ Practice করুন। Vocabulary প্রতিদিন ২০–৩০টি করে শিখুন। গুরুত্বপূর্ণ লেখক, সাহিত্যকর্ম ও Literary Period বারবার রিভিশন দিন। সপ্তাহে অন্তত ২টি পূর্ণাঙ্গ মডেল টেস্ট দিন। নিজের ভুলগুলো নোট করে পুনরায় অনুশীলন করুন।


প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ) প্রশ্ন: বিসিএস প্রিলিমিনারিতে ইংরেজিতে কত নম্বর থাকে? উত্তর: মোট ৩৫ নম্বর। এর মধ্যে Grammar থেকে ২০ নম্বর এবং Literature থেকে ১৫ নম্বর থাকে। প্রশ্ন: ইংরেজিতে ভালো নম্বর পেতে কোন বিষয়গুলো বেশি গুরুত্বপূর্ণ? উত্তর: Grammar, Vocabulary, Appropriate Prepositions, Idioms and Phrases, Synonyms and Antonyms, Voice, Narration এবং English Literature সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রশ্ন: ইংরেজি সাহিত্য কীভাবে প্রস্তুতি নেব? উত্তর: Literary Period, গুরুত্বপূর্ণ লেখক, তাঁদের বিখ্যাত সাহিত্যকর্ম, উপাধি ও বিখ্যাত উক্তিগুলো নিয়মিত পড়তে হবে। প্রশ্ন: প্রতিদিন কত সময় ইংরেজি পড়া উচিত? উত্তর: প্রতিদিন অন্তত ১–২ ঘণ্টা নিয়মিত অনুশীলন করলে ভালো প্রস্তুতি নেওয়া সম্ভব


আপনার প্রস্তুতিকে আরও এগিয়ে নিন যদি এই আর্টিকেলটি আপনার কাজে আসে, তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। এছাড়া বিসিএস, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (BPSC) এবং অন্যান্য সরকারি চাকরির প্রস্তুতি, নিয়োগ বিজ্ঞপ্তি ও গুরুত্বপূর্ণ স্টাডি গাইড নিয়মিত পেতে Career Guideline BD-এর অন্যান্য আর্টিকেলও পড়ুন।


বিসিএস বাংলা প্রস্তুতির সম্পূর্ণ গাইড বিসিএস সাধারণ জ্ঞান প্রস্তুতি বিসিএস গণিত ও মানসিক দক্ষতা প্রস্তুতি সরকারি চাকরির সর্বশেষ নিয়োগ বিজ্ঞপ্তি




একটি মন্তব্য পোস্ট করুন

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.