সিনিয়র স্টাফ নার্স লিখিত পরীক্ষার প্রস্তুতি | সিলেবাস, নম্বর বণ্টন, প্রশ্ন প্যাটার্ন ও প্রস্তুতি কৌশল
সিনিয়র স্টাফ নার্স লিখিত পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি গাইড
ভূমিকা
প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর লিখিত পরীক্ষাই চূড়ান্ত মেধাতালিকায় ভালো অবস্থান তৈরির সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। অনেক প্রার্থী প্রিলিতে ভালো করলেও লিখিত পরীক্ষার সঠিক পরিকল্পনা না থাকায় পিছিয়ে পড়েন।
সূচিপত্র:
সিনিয়র স্টাফ নার্স লিখিত পরীক্ষার নম্বর বণ্টন
বাংলা প্রস্তুতি
ইংরেজি প্রস্তুতি
সাধারণ জ্ঞান প্রস্তুতি
নার্সিং টেকনিক্যাল প্রস্তুতি
লিখিত পরীক্ষায় উত্তর লেখার কৌশল
পূর্ববর্তী প্রশ্নের গুরুত্ব
FAQ
সিনিয়র স্টাফ নার্স লিখিত পরীক্ষার নম্বর বণ্টন
সাম্প্রতিক বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (BPSC) আয়োজিত সিনিয়র স্টাফ নার্স লিখিত পরীক্ষার নম্বর বণ্টন ছিল মোট ২০০ নম্বর।
বিষয় ➡️নম্বর
বাংলা➡️৪০
ইংরেজি➡️৪০
সাধারণ জ্ঞান➡️৪০
নার্সিং/প্রফেশনাল (Technical)➡️৮০
মোট=২০০
পরীক্ষার সময়: ৪ ঘণ্টা (২৪০ মিনিট)।
দ্রষ্টব্য: এই নম্বর বণ্টন একটি নির্দিষ্ট নিয়োগ পরীক্ষার ভিত্তিতে ছিল। ভবিষ্যতের নিয়োগ বিজ্ঞপ্তিতে নম্বর বণ্টন পরিবর্তিত হতে পারে, তাই আবেদন করার সময় সর্বশেষ বিজ্ঞপ্তি অবশ্যই অনুসরণ করবেন।
সিনিয়র স্টাফ নার্স লিখিত পরীক্ষার নম্বর বণ্টন
💡বিষয়ভিত্তিক বিশ্লেষণ:
১. বাংলা (৪০ নম্বর)
বাংলা অংশে ব্যাকরণ ও সাহিত্য থেকে প্রশ্ন আসে। ব্যাকরণভিত্তিক প্রশ্নের পাশাপাশি বাংলা সাহিত্য, লেখক-সাহিত্যিক, শুদ্ধ বানান, বাগধারা, এক কথায় প্রকাশ, সমাস, সন্ধি, কারক, প্রত্যয় ইত্যাদি বিষয়ে ভালো প্রস্তুতি প্রয়োজন।
সিনিয়র স্টাফ নার্স রিটেন পরীক্ষায় বেশিরভাগ সময় নিচের নিয়ম অনুসারে প্রশ্ন করা হয়:
১)যেকোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা(১৫ নম্বর)
২)সারমর্ম বা সারাংশ যেকোনো বিষয়(৫ নম্বর)
৩)পত্র/আবেদন পত্র(৫ নম্বর)
৪)ইংরেজি থেকে বাংলায় অনুবাদ (৫ নম্বর)
৫)শুদ্ধ বানান বা অর্থসহ বাক্য রচনা বা এক কথায় প্রকাশ (১০)
সিনিয়র স্টাফ নার্স written পরীক্ষার জন্য বাংলা কোন বই পড়বেন?
১)নবম ও দশম শ্রেনির বাংলা ব্যাকরন
২)জব সলিউশন বাংলা
২. ইংরেজি (৪০ নম্বর)
ইংরেজি অংশে Grammar ও Vocabulary-এর ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়। এছাড়া Translation, Paragraph, Precis, Sentence Correction, Synonym, Antonym, Idioms & Phrases এবং Parts of Speech থেকেও প্রশ্ন আসতে পারে।
বিপিএসসি সিনিয়র স্টাফ নার্স লিখিত পরীক্ষায় বেশিরভাগ সময় নিচের প্যার্টান অনুসারে ইংরেজি প্রশ্ন করা হয়:
1)Write an Essay (Marks 15)
2)Letter (Marks 5)
3)একটি ইংরেজি Passage দেয়া থাকে সেই Passage টি পড়ে এবং বুজে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হয় মার্ক থাকে (2×5=10)
4)Fill in the blank অর্থাৎ ১০ টি প্রশ্ন থাকে শুন্যস্থান পূরন করতে হয়।
এখানে ব্যাসিক গ্রামারের নিয়মথেকে প্রশ্নগুলো সাধারনত করাহয়।নিয়মিত প্রাকটিস করলে এই অংশে ভালো করা সম্ভব।(Marks=10)
Senior Staff Nurse নিয়োগ লিখিত প্রস্তুতির জন্য ইংরেজি কোন বই পড়বেন??
1)Competitive English
2)Master English
৩. সাধারণ জ্ঞান (৪০ নম্বর)
বাংলাদেশ বিষয়াবলি, আন্তর্জাতিক বিষয়াবলি, মুক্তিযুদ্ধ, সংবিধান, সাম্প্রতিক ঘটনা, স্বাস্থ্যনীতি, আন্তর্জাতিক সংস্থা (WHO, UNICEF, UN), বিজ্ঞান ও প্রযুক্তি এবং আইসিটি সম্পর্কিত বিষয়গুলো ভালোভাবে প্রস্তুত করতে হবে।
সিনিয়ার স্টাফ নার্স লিখিত প্রস্তুতিতে সাধারণ জ্ঞান অংশে সাধারণত ৩ টি বিষয় থেকে প্রশ্ন আসে।
১)বাংলাদেশ বিষয়াবলি= ১৫ নম্বর
২)আন্তর্জাতিক বিষয়াবলী =১৫ নম্বর
৩)বিজ্ঞান ও প্রযুক্তি =১০ নম্বর
এস.এস.এন বা সিনিয়র স্টাফ নার্সিং নিয়োগ লিখিত প্রস্তুতির জন্য সাধারন জ্ঞান এর কোন বই পড়বেন??
১)MP3/এমপিথ্রি
২)প্রফেসর কারেন্ট অ্যাফেয়ার্স
৪. নার্সিং/প্রফেশনাল (৮০ নম্বর)
এটি লিখিত পরীক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। সাধারণত নিম্নোক্ত বিষয়গুলো থেকে প্রশ্ন বেশি আসে—
Fundamental Nursing
Medical-Surgical Nursing
Community Health Nursing
Child Health Nursing
Midwifery
Mental Health Nursing
Pharmacology
Anatomy & Physiology
Microbiology
Nutrition
Infection Prevention & Control
Nursing Ethics ও Professional Practice
নার্সিং লিখিত পরীক্ষার প্রস্তুতিতে টেকনিক্যাল বা নার্সিং বিষয়ভিত্তিক অংশটি সবথেকে গুরুত্বপূর্ণ কারণ এখানে সবথেকে বেশি নম্বর থাকে।
এবং এখানে দই ক্যাটাগরিতে প্রশ্ন করা হয়।
১)তাত্তিক অংশ:এখানে প্রায় ৩০ মার্ক থাকে
২)ব্যবহারিক অংশ:এখানে প্রায় ৫০ মার্ক থাকে।
সিনিয়র
নার্স লিখিত পরীক্ষার প্রস্তুতির জন্য টেকনিক্যাল বা নার্সিং সাবজেক্টর জন্য যে বইগুলো পড়তে হবে-
১)Nursing Council Text Book
২)Fundamental Nursing
৩)Medical Surgical Nursing
৪)community Health Nursing
৫)Midwifery
প্রস্তুতির পরামর্শ
যেহেতু মোট নম্বরের ৪০% (৮০ নম্বর) নার্সিং টেকনিক্যাল বিষয়ের জন্য বরাদ্দ, তাই এই অংশে সর্বাধিক গুরুত্ব দেওয়া উচিত। পাশাপাশি বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞান—প্রতিটি বিষয়েই নিয়মিত উত্তর লেখার অনুশীলন করলে লিখিত পরীক্ষায় ভালো নম্বর অর্জন করা সহজ হবে।
গুরুত্বপূর্ণ পরামর্শ: প্রস্তুতির শুরুতেই একটি সিলেবাসভিত্তিক রুটিন তৈরি করুন, পূর্ববর্তী বছরের লিখিত প্রশ্ন বিশ্লেষণ করুন এবং নিয়মিত মডেল টেস্ট দিয়ে সময় ব্যবস্থাপনার অনুশীলন করুন।
💡লিখিত পরীক্ষায় উত্তর লেখার সঠিক কৌশল
✅প্রশ্ন ভালোভাবে পড়ে উত্তর লিখুন।
✅যেখানে প্রয়োজন Heading ব্যবহার করুন।
✅পয়েন্ট আকারে লিখুন।
✅ প্রয়োজন হলে Diagram আঁকুন।
✅মেডিকেল টার্মের বানান ঠিক রাখুন।
✅অপ্রয়োজনীয় বড় উত্তর লিখবেন না।
✅একটি প্রশ্নে বেশি সময় ব্যয় করবেন না।
💡লিখিত পরীক্ষায় ভালো করার ১০টি কৌশল
সিলেবাসভিত্তিক পড়ুন।
১)প্রতিদিন উত্তর লেখার অনুশীলন করুন।
২)নির্দিষ্ট সময় ধরে মডেল টেস্ট দিন।
৩)টেকনিক্যাল বিষয়ের সংক্ষিপ্ত নোট তৈরি করুন।
৪)গুরুত্বপূর্ণ চার্ট ও ডায়াগ্রাম অনুশীলন করুন।
৫)মেডিকেল টার্মের সঠিক বানান লিখুন।
৬)পরিচ্ছন্ন ও সুস্পষ্ট হাতের লেখা বজায় রাখুন।
৭)সময় ভাগ করে সব প্রশ্নের উত্তর দিন।
৮)পূর্ববর্তী বছরের প্রশ্ন নিয়মিত সমাধান করুন।
৯)শেষ সপ্তাহে শুধু রিভিশন ও মডেল টেস্টে গুরুত্ব দিন।
✅পূর্ববর্তী বছরের প্রশ্ন কেন পড়বেন?
প্রশ্নের ধরণ বোঝা যায়।
গুরুত্বপূর্ণ টপিক চিহ্নিত করা যায়।
সময় ব্যবস্থাপনা উন্নত হয়।
বারবার আসা প্রশ্ন সম্পর্কে ধারণা পাওয়া যায়
💡একটি Comparison Table
প্রিলিমিনারি লিখিত
MCQ Written
১০০ নম্বর ২০০ নম্বর
দ্রুত উত্তর ➡️ বিশ্লেষণধর্মী উত্তর
নেগেটিভ মার্কিং থাকতে পারে➡️ নেগেটিভ মার্কিং সাধারণত থাকে না
শর্ট টাইম ৪ ঘণ্টা
💡৪ মাসের প্রস্তুতি পরিকল্পনা"
সময় করণীয়
প্রথম মাস Basic
দ্বিতীয় মাস Technical
তৃতীয় মাস Previous Question
শেষ মাস Revision + Model Test
উপসংহার
সিনিয়র স্টাফ নার্স লিখিত পরীক্ষায় ভালো ফল করতে হলে শুধু বেশি পড়লেই হবে না, বরং সিলেবাসভিত্তিক পরিকল্পিত প্রস্তুতি, নিয়মিত উত্তর লেখার অনুশীলন এবং পূর্ববর্তী প্রশ্ন বিশ্লেষণ জরুরি। বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান ও নার্সিং টেকনিক্যাল—চারটি বিষয়েই সমান গুরুত্ব দিয়ে প্রস্তুতি নিলে লিখিত পরীক্ষায় উচ্চ নম্বর অর্জনের সম্ভাবনা অনেক বেড়ে যায়।
FAQ
১)সিনিয়র স্টাফ নার্স লিখিত পরীক্ষা কত নম্বরের?
উত্তর: সাম্প্রতিক নিয়োগ পরীক্ষার ভিত্তিতে লিখিত পরীক্ষা মোট ২০০ নম্বরের হয়েছে। তবে ভবিষ্যতের বিজ্ঞপ্তিতে নম্বর বণ্টন পরিবর্তিত হতে পারে, তাই সর্বশেষ BPSC বিজ্ঞপ্তি অনুসরণ করা উচিত।
২)লিখিত পরীক্ষার সময় কত?
উত্তর:
সাম্প্রতিক পরীক্ষায় সময় ছিল ৪ ঘণ্টা (২৪০ মিনিট)
৩)লিখিত পরীক্ষায় কোন বিষয় থেকে প্রশ্ন আসে?
উত্তর:বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং নার্সিং/প্রফেশনাল (Technical) বিষয় থেকে প্রশ্ন আসে।
৪)নার্সিং টেকনিক্যাল অংশে কোন কোন বিষয় গুরুত্বপূর্ণ?
উত্তর:
Fundamental Nursing, Medical Surgical Nursing, Community Health Nursing, Child Health Nursing, Midwifery, Pharmacology, Anatomy, Physiology, Microbiology, Nutrition, Infection Prevention এবং Nursing Ethics সবচেয়ে গুরুত্বপূর্ণ।
৫)লিখিত পরীক্ষায় সবচেয়ে বেশি নম্বর কোন বিষয়ে?
উত্তর:
নার্সিং বা Technical বিষয়ে সবচেয়ে বেশি নম্বর থাকে, তাই প্রস্তুতিতে এই অংশকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত।
৬)শুধুমাত্র Previous Question পড়লেই কি হবে?
উত্তর:না। পূর্ববর্তী প্রশ্ন বিশ্লেষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও সিলেবাসভিত্তিক পড়াশোনা, নিয়মিত উত্তর লেখার অনুশীলন এবং মডেল টেস্টের মাধ্যমে পূর্ণাঙ্গ প্রস্তুতি নেওয়া প্রয়োজন।
৭)উত্তর লেখার সময় Diagram আঁকলে কি অতিরিক্ত সুবিধা পাওয়া যায়?
উত্তর:যেখানে প্রাসঙ্গিক, পরিষ্কার ও সঠিক Diagram বা Flow Chart ব্যবহার করলে উত্তর আরও উপস্থাপনযোগ্য হয় এবং পরীক্ষক সহজে মূল্যায়ন করতে পারেন।
━━━━━━━━━━━━━━━━━━━━━━━
📚 বিগত বছরের নার্সিং লিখিত পরীক্ষার প্রশ্নপত্র সংগ্রহ করুন
🎯 সরকারি নার্সিং নিয়োগ পরীক্ষায় ভালো করতে বিগত বছরের প্রশ্ন অনুশীলনের বিকল্প নেই।
⬇️ নিচের বাটনে ক্লিক করে সম্পূর্ণ প্রশ্নপত্র PDF ডাউনলোড করুন এবং আজই প্রস্তুতি শুরু করুন।
👇 📥 বিগত বছরের প্রশ্নপত্র ডাউনলোড করুন ━━━━━━━━━━━━━━━━━━━━━━━
📥 এখনই প্রশ্নপত্র ডাউনলোড করুন
