প্রনালী,খাল ও অন্তরীপ MCQ।সরকারি চাকরির পরীক্ষায় বারবার আসা ৪০+ বিগত সালের প্রশ্ন ও উত্তর - Career Guideline BD Hub

প্রনালী,খাল ও অন্তরীপ MCQ।সরকারি চাকরির পরীক্ষায় বারবার আসা ৪০+ বিগত সালের প্রশ্ন ও উত্তর

সরকারি চাকরির পরীক্ষায় বারবার আসা প্রণালী, খাল ও অন্তরীপ MCQ, বিগত বছরের প্রশ্ন ও উত্তর। বিসিএস, ব্যাংক, শিক্ষক নিবন্ধন ও প্রাথমিক প্রস্তুতির জন্য।
সরকারি চাকরির পরীক্ষার জন্য প্রণালী, খাল ও অন্তরীপ MCQ সহ বিশ্ব মানচিত্রভিত্তিক শিক্ষামূলক ফিচার ইমেজ


প্রণালী, খাল ও অন্তরীপ থেকে সরকারি চাকরির পরীক্ষায় নিয়মিত প্রশ্ন আসে।

বিসিএস, ব্যাংক, শিক্ষক নিবন্ধন, প্রাথমিক, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এই টপিক গুরুত্বপূর্ণ।

এই আর্টিকেলে বিগত বছরের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর একসাথে দেওয়া হয়েছে।


সূচিপত্র:


প্রণালী কী

খাল কী

অন্তরীপ কী

গুরুত্বপূর্ণ প্রণালী

গুরুত্বপূর্ণ খাল

MCQ প্রশ্ন ও উত্তর

এক নজরে মনে রাখুন

FAQ


প্রনালী কি?

প্রণালী হলো দুটি বৃহৎ জলভাগকে সংযুক্তকারী সংকীর্ণ প্রাকৃতিক জলপথ। এটি সাধারণত দুইটি স্থলভাগের মাঝখানে অবস্থিত


উদাহরণ:

বসফোরাস প্রণালী

জিব্রাল্টার প্রণালী

মালাক্কা প্রণালী

খাল (Canal) কী?

খাল হলো মানুষের তৈরি কৃত্রিম জলপথ, যা নদী, সমুদ্র বা হ্রদকে সংযুক্ত করে নৌ-পরিবহন, সেচ বা বাণিজ্যের সুবিধার জন্য নির্মাণ করা হয়।

উদাহরণ: সুয়েজ খাল, পানামা খাল

অন্তরীপ (Cape) কী?

অন্তরীপ হলো স্থলভাগের এমন অংশ, যা সমুদ্র বা মহাসাগরের দিকে অগ্রসর হয়ে গেছে এবং তিন দিক পানি দ্বারা বেষ্টিত থাকে।


উদাহরণ: উত্তমাশা অন্তরীপ


প্রণালী               কী পৃথক করে / কী যুক্ত করে

বসফোরাস         এশিয়া–ইউরোপ

বেরিং                এশিয়া–উত্তর আমেরিকা

জিব্রাল্টার          আফ্রিকা–ইউরোপ

পক                   ভারত–শ্রীলঙ্কা

মালাক্কা              সুমাত্রা–মালয় উপদ্বীপ

হরমুজ           পারস্য উপসাগর–ওমান উপসাগর

বাব-এল-মান্দেব লোহিত সাগর–এডেন উপসাগর


৯. গুরুত্বপূর্ণ খাল:

খাল                সংযুক্ত করেছে

সুয়েজ খাল     লোহিত সাগর–ভূমধ্যসাগর

পানামা খাল     আটলান্টিক–প্রশান্ত মহাসাগর



১. এশিয়াকে আফ্রিকা মহাদেশ থেকে পৃথক করেছে কোন প্রণালী?

উত্তর: বাব-এল-মান্দেব প্রণালী

২. এশিয়া ও ইউরোপকে পৃথক করেছে কোন প্রণালী?

উত্তর: বসফোরাস প্রণালী

৩. জিব্রাল্টার কী?

উত্তর: প্রণালী

৪. বেরিং প্রণালী কোন দুটি মহাদেশকে পৃথক করেছে?

উত্তর: এশিয়া–উত্তর আমেরিকা

৫. পক প্রণালী কোন দুটি দেশকে পৃথক করেছে?

উত্তর: ভারত ও শ্রীলঙ্কা

৬. লোহিত সাগর যে দুটি মহাদেশকে আলাদা করেছে—

উত্তর: আফ্রিকা ও এশিয়া

৭. হরমুজ প্রণালী সংযুক্ত করেছে—

উত্তর: ওমান উপসাগর ও পারস্য উপসাগর

৮. কোন প্রণালী ভূমধ্যসাগর ও কৃষ্ণ সাগরকে যুক্ত করেছে?

উত্তর: বসফোরাস প্রণালী

৯. শ্রীলঙ্কাকে ভারত থেকে পৃথক করেছে কোন প্রণালী?

উত্তর: পক প্রণালী

১১. পক প্রণালী সংযুক্ত করেছে?

উত্তর: ভারত মহাসাগর ও আরব সাগর

১২. পক প্রণালী সংযুক্ত করেছে—

উত্তর: বঙ্গোপসাগর ও মান্নার উপসাগর

১৩. ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্য কোন প্রণালীর অবস্থান?

উত্তর: জিব্রাল্টার প্রণালী

১৪. নিচের কোন প্রণালীটি উত্তর আটলান্টিক ও ভূমধ্যসাগরকে যুক্ত করেছে?

উত্তর: জিব্রাল্টার প্রণালী

১৫. আফ্রিকা ও ইউরোপকে বিভক্ত করেছে কোন প্রণালী?

উত্তর: জিব্রাল্টার প্রণালী

১৬. আফ্রিকাকে স্পেন হতে পৃথক করেছে?

উত্তর: জিব্রাল্টার প্রণালী

১৭. জিব্রাল্টার প্রণালী কোন কোন দেশকে পৃথক করেছে?

উত্তর: মরক্কো ও স্পেন

১৮. জিব্রাল্টার প্রণালী কোন দুটিকে যুক্ত করেছে?

উত্তর: ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগর

১৯. আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে কোন প্রণালী?

উত্তর: বেরিং প্রণালী

২০. বেরিং প্রণালী কোন দুটি মহাদেশকে পৃথক করেছে?

উত্তর: এশিয়া ও উত্তর আমেরিকা

২২. ইংলিশ চ্যানেল সংযুক্ত করেছে—

উত্তর: উত্তর সাগর ও আটলান্টিক মহাসাগরকে

২৪. সুমাত্রাকে মালয়েশিয়া উপদ্বীপ থেকে পৃথক করেছে কোন প্রণালী?

উত্তর: মালাক্কা

২৫. Malacca Strait কোথায় অবস্থিত?

উত্তর: দক্ষিণ-পূর্ব এশিয়ায়

২৬. কোন প্রণালী ভারত মহাসাগরকে দক্ষিণ চীন সাগরের সাথে সংযুক্ত করেছে?

উত্তর: মালাক্কা

২৭. আরব সাগর ও লোহিত সাগরের মধ্যস্থিত প্রণালীর নাম—

উত্তর: বাব-এল-মান্দেব

২৮. বাব-আল-মান্দেব সংযুক্ত করেছে—

উত্তর: ইয়েমেন, জিবুতি এবং ইরিত্রিয়াকে

২৯. 'উত্তমাশা' হলো একটি—

উত্তর: অন্তরীপ

৩০. উত্তমাশা অন্তরীপ কোন মহাদেশে অবস্থিত?

উত্তর: আফ্রিকা

৩৫.  উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকাকে বিচ্ছিন্ন করেছে কোন প্রণালী/খাল?

উত্তর: পানামা খাল

৩৬.  আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে সংযুক্তকারী খালের নাম–

উত্তর: পানামা খাল

৩৭.  পানামা খাল কোন কোন মহাসাগরকে যুক্ত করেছে?

উত্তর: আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর

৩৮.  সুয়েজ খাল কোন বছরে উদ্বোধন হয়?

উত্তর: ১৮৬৯

৩৯.  কোন সনে সুয়েজ খালের খনন কাজ শেষ হয়?

উত্তর: ১৮৬৯ সালে

৪০.সুয়েজ খাল খননের ফলে এশিয়ার সাথে যোগাযোগ সহজ হয়েছে–

উত্তর: ইউরোপের

৪১.ভারত ও শ্রীলঙ্কাকে পৃথক করেছে কোন প্রণালী?

উত্তর:পক প্রনালী।

সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় বাংলা বানান টপিক থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন সমূহ


✅এক নজরে মনে রাখুন:

এশিয়া–ইউরোপ → বসফোরাস

এশিয়া–আফ্রিকা → বাব-এল-মান্দেব

এশিয়া–উত্তর আমেরিকা → বেরিং

ভারত–শ্রীলঙ্কা → পক

আফ্রিকা–ইউরোপ → জিব্রাল্টার

ভারত মহাসাগর–দক্ষিণ চীন সাগর → মালাক্কা

লোহিত সাগর–ভূমধ্যসাগর → সুয়েজ খাল

আটলান্টিক–প্রশান্ত মহাসাগর → পানামা খাল

সচরাচর জিজ্ঞাসা:

প্রশ্ন: প্রণালী কী?

উত্তর: দুটি বৃহৎ জলভাগকে সংযুক্তকারী সংকীর্ণ প্রাকৃতিক জলপথকে প্রণালী বলে।

প্রশ্ন: খাল কী?

উত্তর: মানুষের তৈরি কৃত্রিম জলপথকে খাল বলা হয়।

প্রশ্ন: অন্তরীপ কী?

উত্তর: স্থলভাগের এমন অংশ, যা সমুদ্রের দিকে অগ্রসর হয়ে তিন দিক পানি দ্বারা বেষ্টিত থাকে।

প্রশ্ন: সুয়েজ খাল কোন দুটি জলভাগকে যুক্ত করেছে?

উত্তর: লোহিত সাগর ও ভূমধ্যসাগর।

প্রশ্ন: পানামা খাল কোন দুটি মহাসাগরকে যুক্ত করেছে?

উত্তর: আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর।

এমন আরও গুরুত্বপূর্ণ MCQ ও বিগত বছরের প্রশ্ন পেতে Career Guideline BD Hub নিয়মিত ভিজিট করুন। আর্টিকেলটি ভালো লাগলে শেয়ার করুন এবং আপনার মতামত কমেন্টে জানান


একটি মন্তব্য পোস্ট করুন

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.